পিপাসা থেকেই সৌন্দর্য সৃষ্টির তাড়না জাগে: হাসান আজিজুল হক

রাজশাহী প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৬, ১২:৫৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১২:৫৪

মানুষের মনোবৃত্তির অনেক দিকের একটি হল সৌন্দর্য পিপাসা। এই পিপাসা থেকেই মানুষের বিশুদ্ধ সৌন্দর্য সৃষ্টির তাড়না জাগে। আর তার প্রকাশ ঘটে শিল্পের অন্যতম শাখা চারুকলায়, বলে জানিয়েছেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান চারুকলা ভবনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নয় দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এর আগে জয়নুল আবেদিনের ১০২তম জন্মবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

প্রবীণ এ অধ্যাপক আরও বলেন, ‘শিল্প কোনও বাধাধরার বিষয় নয়। শিল্প হলো চর্চা ও অনুভবের বিষয়। আজকের এই প্রদর্শনীর প্রত্যেকটা শিল্পকর্মের প্রধান বিষয় হল সৌন্দর্য। এই ধরণের শিল্প প্রদর্শনীগুলো দর্শনার্থীদের মনে সৌন্দর্য পিপাসা বাড়িয়ে দেয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. আবু তাহের, সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান।

উদ্বোধন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে সব মাধ্যমের শ্রেষ্ঠ পুরস্কারে মনোনীত হন চিত্রকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরে আলম মিয়া। প্রদর্শনীটি বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। প্রদর্শনীতে তিন বিভাগের ২৮৮ শিক্ষার্থীর মোট ৩৭৯টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ