পাবনায় আ.লীগের দুইপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬

পাবনা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৭, ১৪:৩৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৪:৩৪

পাবনা পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ রয়েছেন। বিক্ষোভ মিছিল বের করা নিয়ে রবিবার দুপুরে এ সংঘর্ষ হয়।

গুলিবিদ্ধরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান (৫০) ও পথচারী মারুফা খাতুন (২৩)।আহত  দুই পুলিশ হলেন এসআই  সাইফুল ইসলাম (৫০) ও কনস্টেবল সোহাগ মাহমুদ (৩০)। বাকি দুজনের নাম জানা যায়নি। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদ্য শেষ হওয়া জেলা পরিষদ নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম মিরাজ গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। নির্বাচনের দিন সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের ব্যক্তিগত অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মেয়র মিরাজকে আসামি করে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন তপন হায়দার। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়।

মামলা ও আগুন দেওয়ার প্রতিবাদে আজ  দুপুরে বিক্ষোভ মিছিল বের করে দুইপক্ষের সমর্থকরা। মিছিলটি পৌর সদরের ইসলামি ব্যাংকের সামনে পৌঁছালে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় দুইজন গুলিবিদ্ধসহ আহত  হয় অন্তত ছয়জন। বিক্ষোকারীদের ছোড়া ইটের আঘাতে আহত  হন দুই পুলিশ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:
মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় প্রাইভেটকার ছিটকে গিয়ে ৫ জন নিহত

 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি