রাজশাহীতে জামায়াত নেতাসহ গ্রেফতার ৩৭

রাজশাহী প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৭, ০৩:২৮আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ০৩:৩০

গ্রেফতার রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত নেতাসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম জানান, গত শনিবার রাতে গোয়েন্দা বিভাগের সদস্যরা নগরীর বুধপাড়া এলাকা থেকে মতিহার থানা জামায়াতের সেক্রেটারি সোহেল ওরফে আব্দুল ওহাবকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
তিনি আরও জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এই অভিযানে বিভিন্ন অপরাধে আরও ৩৬ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ৪ জন, শাহমখদুম থানা ২ জন, ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১৯ জন গ্রেফতার করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম