জয়পুরহাটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৭, ০১:১১আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ০১:১৩

জয়পুরহাটে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় কালাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিত বর্মন এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।  

কালাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাতে কালাইয়ের বাঁশের ব্রিজ এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে জয়পুরহাটগামী এইচ আর এন্টারপ্রাইজ নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের দুই যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ৫০ জন যাত্রী।

কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন জানান, ঘটনাস্থল থেকে নিহত এক নারীর লাশ তাদের স্বজনরা নিয়ে গেছে। অন্য এক পুরুষের লাশ পুলিশ উদ্ধার করেছে।

কালাই থানার ওসি (তদন্ত) বিশ্বজিত বর্মন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একজনের লাশ উদ্ধার করেছে। তবে দুর্ঘটনায় অপর এক নারীর লাশ নিয়ে যাওয়ার বিষয়টি তাদের জানা নেই।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী