সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ২১:১১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২১:১৪

যাবজ্জীবন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুরের চাল ব্যবসায়ী আব্দুস ছালাম (৪৮) হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী শেখ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছাইমুদ্দিনের দুই ছেলে সাইফুল (৫০) ও আব্দুল হাই (৪০), একই গ্রামের বাহের আলীর ছেলে সুলতান (৩৬), ছাইদুল ইসলামের ছেলে জামিল (৩০), সুজাব আলীর ছেলে মকিম (৪০) এবং টাঙ্গাইলের ঘাটাইল থানার চৈথট্ট গ্রামের হযরত আলীর ছেলে মজনু (৩৫)।
মামলার নথি থেকে জানা যায়, আসামিদের সঙ্গে রঘুনাথপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে চাল ব্যবসায়ী আব্দুস ছালামের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০০৭ সালের ২১ অক্টোবর রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফোরার পথে জোড়া ব্রিজের পাশে আব্দুস ছালামকে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় ২২ অক্টোবর নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৮ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৯ সালের ৭ জানুয়ারি ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিকালে আদালতের বিচারক এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করে অ্যাড. সিরাজুল ইসলাম। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. বিমল কুমার দাস ও অ্যাড. সানোয়ার।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম