রাবিতে শিবির সন্দেহে ৩ শিক্ষার্থী আটক

রাবি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৭, ১৫:৫৭আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৫:৫৭

রাবিতে শিবির সন্দেহে ৩ শিক্ষার্থী আটক শিবিরকর্মী সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফাহাদ, লোক প্রশাসন বিভাগের শফিকুল এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী শুভ। তারা সবাই তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও ছাত্রলীগ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টুকিটাকি চত্বরে ফাইন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা আলাপ-আলোচনা করছিলেন। এক পর্যায়ে সেখানে ফাহাদ, শফিকুল ও শুভ এসে প্রথম বর্ষের ওই শিক্ষার্থীদের নাম, ঠিকানা সংগ্রহ করা শুরু করে। তাদের আচরণে সন্দেহ হওয়ায় প্রথম বর্ষের ওই শিক্ষার্থীরা সিনিয়র ভাইদের বিষয়টি জানায়। পরে সিনিয়ররা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে খবর দেন। এরপর ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশে সোপর্দ করেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ প্রথম বর্ষের শিক্ষার্থীরা আমাদের খবর দিলে আমরা সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করি। এসময় তাদের ফোনে ইয়াহিয়া খানের ছবিসহ শিবিরের বিভিন্ন তথ্য পাওয়া যায়। এরপর আমরা তাদের পুলিশে দেই।’
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি