এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পিছপা হয়নি সরকার: শাহরিয়ার আলম

রাবি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৭, ১৪:৩১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৪:৩১

রাবিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘উন্নয়নের সঙ্গে সুশাসনের নিবিড় সম্পর্ক রয়েছে। সুশাসন ছাড়া ধারণযোগ্য উন্নয়ন সম্ভব নয়। আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, জঙ্গিবাদ- একটি দেশের উন্নয়নে বাধা। তবে বর্তমান সরকার এ বিষয়গুলো কঠোরভাবে মোকাবিলা করছে। এ লক্ষ্যে সরকার সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পিছপা হয়নি।’

শনিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সুশাসন ও উন্নয়ন’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) এর সহযোগিতায় লোক প্রশাসন বিভাগ দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।

শাহরিয়ার আলম বলেন, ‘দুর্নীতি যে কোনও দেশের উন্নয়নকে ব্যাহত করে। তথ্য প্রবাহ নিশ্চিত হলে জবাবদিহিতা নিশ্চিত হবে। তখন দুর্নীতিও কমে যাবে। তাই দুর্নীতি বন্ধ করতে আমরা ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছি। এছাড়া সুশাসন নিশ্চিত করতে আমরা বিভিন্ন ডিজিটালাইজেশন এর ওপর গুরুত্ব দিয়েছি।’

উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। সভাপতিত্ব করেন লোক প্রশাসন বিভাগের সভাপতি ড. পারভেজ আজহারুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন হেকেপ সাব-প্রজেক্ট ম্যানেজার বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূরুল মোমেন।

দুই দিনব্যাপী এই সম্মেলনে মোট ৬৪টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এছাড়া চীন, যুক্তরাষ্ট্র, ভারত, নেপালসহ বিভিন্ন দেশের ৩০ জন বিদেশি অংশগ্রহণ করেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী