হাসিনা-মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: শ্রিংলা

নাটোর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৭, ১৪:৫৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৪:৫৬

হাসিনা-মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: শ্রিংলা ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সম্পর্কের শক্তিশালী বীজ বপন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ সোমবার সকাল সোয়া ১১টার দিকে নাটোর শহরের লালবাজার এলাকার জয়কালী মাতা মন্দিরে ভারত সরকারের উন্নয়ন সহায়তার ১৯ লাখ টাকার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় বৃহত্তর রাজশাহী অঞ্চলের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অনিল কুমার সরকার, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং মন্দির পরিচালনা কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহা উপস্থিত ছিলেন।

হর্ষবর্ধন শ্রিংলা জানান, জয়কালী মাতা মন্দিরের সংস্কার কাজে ভারত সরকারের সহায়তার ৯৭ লাখ তিন হাজার ৩৭৫ টাকার মধ্যে আজ  প্রথম কিস্তির ১৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হলো। বাকি টাকা পর্যায়ক্রমে দেওয়া হবে। তিনি মন্দিরটির সংস্কার কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ করতে কমিটির কর্তৃপক্ষকে আহ্বান জানান।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকেই নাটোর জয়কালী মাতা মন্দির কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা মন্দির গেটের সামনে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে হর্ষবর্ধন শ্রিংলা সেখানে পৌঁছালে উপস্থিত নারী-পুরুষ ফুলের পাঁপড়ি ছিটিয়ে অতিথিদের বরণ করেন।

/বিটি/

আরও পড়ুন:
যৌতুক চেয়ে আত্মহত্যায় প্ররোচিত করলে ১৪ বছরের কারাদণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ