রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আইটি সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ভারত সরকারের অর্থায়নে নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন আইটি সেন্টারসহ প্রিন্সিপ্যাল বড় কুঠির, ছোট কুঠির ও বিভিন্ন দিক পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল আবদুল্লাহ আল মাহমুদ বিপিএম, অতিরিক্তি ডিআইজি বখতিয়ার আলম, অতিরিক্ত ডিআইজি ট্রেনিং মোহাম্মদ লোকমান হাকিম প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, ভারত-বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। সেই জায়গা থেকেই ভারত সরকার সারদা পুলিশ একাডেমিতে আইটি সেন্টার গড়ে তুলতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আশাকরি এই কার্যক্রমে পুলিশ তাদের কাজে অনেক এগিয়ে যাবে। সেই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও ভাল হবে।
প্রসঙ্গত, ভবন নির্মাণ প্রকল্পে ভারত সরকার ১০ কোটি ৮৫ লাখ টাকা সহায়তা করেছে।
/বিটি/







