চিকিৎসাধীন অবস্থায় রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০১

রাবি শিক্ষার্থী আবু সাঈদ চিকিৎসাধীন অবস্থায় আবু সাইদ (২০) নামে রাজশাহী বিশ্ববিদ্যলয়ের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
আবু সাইদ (২০) নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংখৈল উপজেলায়। হাসপাতালের কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা তাৎক্ষণিক মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি। তাদের প্রাথমিক ধারণা হৃদরোগের কারণে তার মৃত্যু হতে পারে।
আবু সাঈদের সহপাঠীরা জানান, শুক্রবার দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার প্র্যকটিক্যাল কাজ চলাকালে অসুস্থ হয়ে পড়েন আবু সাইদ। পরে সন্ধ্যার দিকে বেশি অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠী ও বিভাগের কর্মচারীরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভোর চারটার দিকে হঠাৎ বমি করার পর আর তার কোনও সাড়া না পেলে বন্ধুরা চিকিৎসককে ডাকলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক শাহরিয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পরপরই আমরা মেডিক্যালে যাই। হাসাপাতাল থেকে তার লাশ নিয়ে আসা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা বলেছেন, এটা আকস্মিক মৃত্যু, প্রাথমিকভাবে হৃদরোগের কারণে মনে হচ্ছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী