আদালতের কাঠগড়ায় ওঠার অপেক্ষায় মেয়র মিরু ও তার সহযোগীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৫৬

শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার দুই ভাইসহ আটজনকে সিরাজগঞ্জ কারাগার থেকে শাহজাদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতে নেওয়া হয়েছে। সেখানে তাদের জেলহাজতে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রিমান্ড শুনানির জন্য তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে হাজির করা হবে।

শাহজাদপুর থানার ওসি খাজা মো. গোলাম কিবরিয়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, সোমবার সকাল ৯টা ২০ মিনিটে মেয়র মিরুসহ আটজনকে আদালতে নিয়ে আসা হয়েছে।

বাকি আসামিরা হলেন মেয়র মিরুর দুই ভাই হাবিবুল হক মিন্টু ও হাসিবুল হক পিন্টু, সাময়িক বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সদস্য একেএম নাসির উদ্দিন, তাদের সহযোগি আলমগীর হোসেন, নাজমুল খাঁ, মো. আরশেদ ভুইয়া ও জহির শেখ।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরু ও তার ভাই মিন্টুর শটগানের গুলিতে গুরুতর আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন। এরপর পুলিশ মিরুকে ঢাকা থেকে গ্রেফতার করে। তার দুই সহোদর মিন্টু ও পিন্টুকেও গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে শাহজাদপুর থানা পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। তবে শিমুল হত্যায় ব্যবহৃত অবৈধ অস্ত্রের একটিও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।

 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি