মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মামা-ভাগ্নের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২৬

জয়পুরহাট জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের শান্তিনগর এলাকায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জাহাঙ্গীর (২০) ও শাকিল (১৩) নামে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীরের বাড়ি উত্তর মাস্তল গ্রামে। আর শাকিলের বাড়ি একই এলাকার শান্তিনগর গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালাই উপজেলার আফলাপাড়া গ্রামের শাহিন ইসলাম শান্তিনগরের ওই পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন। মাছ চুরি ঠেকাতে  তিনি পুকুরের চারপাশ জিআই তার দিয়ে তাতে বিদ্যুৎ দিয়ে ঘিরে রাখেন। সেই তার ছিঁড়ে পানিতে পড়লে বেশ কিছু মাছ মরে ভেসে ওঠে। আজ  ভোরে পুকুরের পাশ দিয়ে আসার পথে মাছ ভেসে থাকা দেখে তা ধরতে নেমে মামা জাহাঙ্গীর ও ভাগ্নে শাকিল বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পরে গ্রামবাসী দেখে খবর দিলে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান,পুকুরটির চারপাশে মালিক কোনও প্রকার নোটিশ না দিয়ে বিদ্যুতায়িত করে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে।  এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

/বিটি/

আরও পড়ুন:
বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের