বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৪

গ্রেফতারের প্রতীকী ছবি বগুড়ার আদমদীঘির ছোট ঝাঁকইর গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) তার বাবা তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এর প্রেক্ষিতে ধর্ষক আল-আমিনকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ।

মামলার আসামিরা হলো- বগুড়ার সোনাতলা উপজেলার গোপাই শাহবাজপুর গ্রামের আজাবুলের ছেলে আল-আমিন, তার খালা আদমদীঘি উপজেলার ছোট ঝাঁকইর গ্রামের আহাদ আলীর স্ত্রী হাসিনা ও তার ছেলে আলিম উদ্দিন।

অভিযোগে জানা গেছে, আল-আমিন আদমদীঘির ঝাঁকইর গ্রামে খালা হাসিনার বাড়িতে থেকে কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাতায়াতের পথে সে তার সহপাঠী ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে আল-আমিন ওই ছাত্রীকে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে ছাত্রী বাড়িতে ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় বুধবার রাতে ওই মেয়ের বাবা আদমদীঘি থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পরে এলাকাবাসী আল-আমিনকে আটক করে পুলিশে দেয়।

আদমদীঘি থানার ওসি শওকত কবির জানান, ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত আল-আমিনকে কিশোর সংশোধণাগারে পাঠানো হবে। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী