বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়া প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৮

বগুড়া বগুড়ার শেরপুরের গাড়িদহ ও শহরতলীর মাটিডালি এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও বাসের হেলপারসহ তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বগুড়ার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নওগাঁর বেজাহার গ্রামের আফজাল হোসেনের ছেলে বাসের হেলপার দুলাল মিয়া (৪০), ট্রাকের চালক অজ্ঞাত (৩২) ও বগুড়া শহরতলির বাঘোপাড়া সুলতানপাড়ার মৃত আবদুল বারীর ছেলে মেকানিক্স আবু মুসা (১৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নওগাঁ ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতি পরিবহনের একটি বাস শুক্রবার বেলা সোয়া ১টার দিকে শেরপুরের গাড়িদহ এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীতমুখী বগুড়াগামী একটি ট্রাককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে দুটি যানবাহনের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের হেলপার দুলাল মারা যান। আহত ১১ জনকে শজিমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে অজ্ঞাত পরিচয় ট্রাকচালক মারা যান।
এদিকে, বগুড়ার ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, শুক্রবার বেলা ১টার দিকে মেকানিক্স আবু মুসা বাইসাইকেলে শহরের দিকে আসছিল। সে মাটিডালি বিমান মোড়ের কাছে মহাসড়কে পৌঁছালে ঢাকাগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মুসার মৃত্যু হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম