ইসলামি জলসায় সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য, গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৩২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৫

গ্রেফতারের প্রতীকী ছবি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ইসলামি জলসায় সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, বাসুদেবপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য খইবুর রহমান লিটন ও বাসুদেবপুর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, শনিবার রাতে গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের পাহাড়ারপুর নামাজ গ্রাম ঈদগাহ মাঠে ইসলামি জলসার আয়োজন করা হয়।এতে প্রধান বক্তা খুলনা আলিয়া মাদ্রাসার শিক্ষক শায়খ ইমান হাসান নাসেরী সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্যের পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন।

খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে প্রধান বক্তা শায়খ ইমান হাসান নাসেরী দ্রুত মঞ্চ থেকে পালিয়ে যায়্ তবে এ বক্তব্য দিতে শায়খ ইমান হাসান নাসেরীকে সহযোগিতা করার অভিযোগে ইসলামি জালসা আয়োজন কমিটির সভাপতি ও বাসুদেবপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য খইবুর রহমান লিটন ও বাসুদেবপুর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খাদিমুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। শায়খ ইমান হাসান নাসেরীকে প্রধান আসামি করে থানার এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে রবিবার মামলাটি করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার বিকালে খইবুর রহমান লিটন ও খাদিমুল ইসলামকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

এদিকে গোদাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা শরিফুল ইসলাম বলেন, ‘জেলার বাইর থেকে বক্তারা এসে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে এ অঞ্চলের সুন্দর পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। এজন্য বাইরে থেকে বক্তাদের না আনার জন্য জেলা প্রশাসক তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ