চাঁপাইনবাবগঞ্জে মেঘলা-মালিহা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০০

  Human Chain Pic-20-02-2017

চাঁপাইনবাবগঞ্জে শিশু মেঘলা ও মালিহা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষাভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমাবর সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে, এলাকার সর্বস্তরের নারী-পুরুষ, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণীর পেশার প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ মানববন্ধনের সঙ্গে একাতত্ত্বা ঘোষণা করেন জেলার পাঁচ উপজেলার শিক্ষক সমিতির নেতারাও।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচিতে বর্বরোচিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানানো হয়। এছাড়া শিশুদের স্বাভাবিক নিরাপত্তা ও বেড়ে উঠার নিশ্চয়তার দাবি জানানো হয়।

এসময় সুমাইয়ার বাবা ও মালিহার মা সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, আগামীতে যাতে আর কোনও শিশু এরকমভাবে হত্যার শিকার না হয়। এসময় তারা কান্নায় ভেঙ্গে পড়েন। পরে এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

গত ১২ ফেব্রুয়ারি শিশু মালিহা ও মেঘলা নিখোঁজ হয় এবং তার দুইদিন পর প্রতিবেশী ইয়াসিনের বাড়ি থেকে শিশু দু’টির বস্তাবন্দী মরদেহ এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে লাকী আক্তারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

/জেবি/

আরও পড়তে পারেন : না.গঞ্জে জেএমবির ৩ সদস্য গ্রেফতার, টার্গেট ছিল একুশে ফেব্রুয়ারি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের