শিবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ সদস্য নিহত

বগুড়া প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ০০:৪৩আপডেট : ০৬ মার্চ ২০১৭, ০০:৪৬

বগুড়া বগুড়ার শিবগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওমর ফারুক (২০) নামে এক যুবলীগ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা যুবলীগের সদস্য মেহেদুল ইসলাম আশিক (৩৩) নিখোঁজ রয়েছেন। রবিবার (৫ মার্চ) সন্ধ্যায় ওই উপজেলার সংসারদীঘি বাজারে এ ঘটনা ঘটে। এখনও ওই এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে টহল দিচ্ছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, সংসারদীঘি গ্রামে একটি বড় পুকুরের মালিক গ্রামের মৃত সুধীর কুমারের ছেলে রঞ্জিত কুমার। তিনি কিছুদিন আগে হাইকোর্টে মামলা করে পুকুরের মালিক হন। এদিকে রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু মালিকের কাছে পুকুরটি লিজ নেন। এ পুকুর দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় ওই এলাকার মোশাররফ প্রামানিকের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য মেহেদুল ইসলাম আশিককে। অভিযোগ করা হয়েছে, রিজু চেয়ারম্যান পুকুর থেকে মাছ তুলে নিলেও আশিককে কোনও অংশ দিতেন না। এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।

রবিবার সকালে রিজু চেয়ারম্যানের লোকজন মাছ ধরার জন্য পুকুর থেকে পানি সেচের ব্যবস্থা করলে আশিক ও তার সহযোগীরা বাধা দেয়। এর জের ধরে সন্ধ্যার পর রিজু চেয়ারম্যান ও বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলামের নেতৃত্বে তাদের লোকজন সংসারদীঘি বাজারে আসেন। তারা আশিককে ডেকে পাঠালে তার সঙ্গে বিহার ইউনিয়ন যুবলীগের সদস্য ওমর ফারুক আসেন। তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ফারুককে ছুরিকাঘাত ও আশিকে তুলে নেওয়া যাওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় ফারুককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। আশিকের সন্ধান এখনও পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, পুকুর নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলছিল। রবিবার মাগরিবের পর রিজু চেয়ারম্যান ও মহিদুল চেয়ারম্যান এবং তাদের লোকজন ঘটনাস্থলে আসেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে ফারুককে ছুরিকাঘাত করলে তিনি পরে হাসপাতালে মারা যান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে