সাংবাদিক শিমুল হত্যা: মিরুর বাড়ির ডোবা থেকে অস্ত্র উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ১১:২০আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১২:১৯

ডোবা থেকে অস্ত্র উদ্ধার সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ির পেছনে একটি ডোবা থেকে পাইপগান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে মিরুর ভাই মিন্টুকে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত পাইপগানটি সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের সময় ব্যবহার করা হয়, যার মধ্যে মেয়রের শটগানের গুলি ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। এ জন্য জব্দকৃত পাইপগানটিও ব্যালেস্টিক পরীক্ষার জন্য সিআইডি সদর দফতরের পাঠানো হতে পারে।

তিনি আরও দাবি করেন, মেয়র মিরু ও তার ভাই মিন্টুকে রিমান্ডে এনে গত দু’দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। মিন্টুর স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে মেয়র মিরুর বাড়ির পেছনের একটি ডোবা থেকে পাইপগানটি উদ্ধার করা হয়।

অভিযানের সময় মিন্টু পরিদর্শক মুনিরুল আরও জানান, মেয়র মিরু ও তার ভাই মিন্টুর দ্বিতীয় দফা রিমান্ড শেষ হয়েছে। তাদের আজ মঙ্গলবার দুপুরে শাহজাদপুরের আমলী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, শাহজাদপুর পৌরসভার একটি সংস্কার কাজ নিয়ে দ্বন্দ্বে জেরে পৌর মেয়র হালিমুল হক মিরুর দু’ভাই মিন্টু ও পিন্টু গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা বিজয় মাহামুদকে মেয়রের বাড়িতে আটকে রেখে তার হাত-পা ভেঙে দেয়। খবর পেয়ে বিজয়কে উদ্ধার করতে এলে স্থানীয় সরকারী দলীয় নেতাকর্মীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় মেয়র মিরু তার লাইসেন্সকৃত শটগান দিয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে।  মিন্টু আরেকটি অবৈধ শটগান দিয়ে গুলি ছোড়ে। এমনকি মিন্টুর পক্ষের আরও দু’একজন সন্ত্রাসীরাও অবৈধ অস্ত্র নিয়ে তখন মহরা দেয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরুর গুলিতে আহত হন সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি মারা যান তিনি। এ ঘটনায় শিমুলের স্ত্রী মিরু ও মিন্টুসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ মিরু এবং তার দুই ভাই মিন্টু ও পিন্টুকে গ্রেফতার করে। ঘটনার পর পরই পুলিশ মেয়রের শটগানটিও জব্দ করে। কিন্তু, মিন্টু বা তার সহযোগীর একটি অস্ত্রও উদ্ধার করতে না পারায় পুলিশ চাপে পড়ে। অবশেষে মিন্টুকে নিয়ে অভিযান চালিয়ে পাইপগানটি উদ্ধার করা হয়।

/বিএল/

আরও পড়ুন:

৭ মার্চের আগের রাত নির্ঘুম কেটেছিল বঙ্গবন্ধুর

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী