মামলার নথি গায়েবের অভিযোগ, কর্মচারী আটক

রাজশাহী প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ১৮:৪৫আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৮:৪৮

রাজশাহী মামলার নথি গায়েব করার অভিযোগে রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ-১ আদালতের অফিস সহায়ক আরিফ আহমেদ ওরফে রকিকে (৩৫) পুলিশে দিয়েছেন বিচারক শরিফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ।

তিনি জানান, আটক আরিফ রাজশাহী নগরীর রাজপাড়া থানার মোল্লাপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। ১১ লাখ ৫০ হাজার টাকার চেক জালিয়াতির মামলার নথি গায়েব করার অভিযোগ উঠে আদালতের কর্মচারী আরিফের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে তিন মাস আগে বরখাস্ত করা হয়। এরপর সে গত তিন মাস ধরে গায়েব করা নথি ফেরত দেবে বলে টালবাহনা করছিল। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে ডাকা হয়। এ সময় আরিফ গায়েব হওয়া নথি ফেরত দিতে না পারায় তাকে পুলিশে দেন বিচারক।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় থানার অপারেটর মনজুর রহমান জানান, আরিফ আহমেদকে এখনও থানায় রাখা আছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম