মজুরি বৃদ্ধির দাবিতে রাবি কৃষি প্রকল্পের কর্মচারীদের কর্মবিরতি

রাবি প্রতিনিধি
১৪ মার্চ ২০১৭, ১৬:৩০আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৬:৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে কৃষি প্রকল্পে নিয়োজিত অস্থায়ী কর্মচারীরা। মঙ্গলবার(১৪ মার্চ) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করে।

কর্মচারীদের অভিযোগ, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টা কাজের জন্য তাদের ১৬০ টাকা মজুরি দেওয়া হয়। এছাড়া দুপুর ২টা থেকে রাত ১০টা এবং রাত ১০টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত কাজের জন্য ৭০ টাকা করে মজুরি দেওয়া হয়। প্রত্যেক কর্মচারীকে কমপক্ষে দুটি শিফটে মোট ১৬ ঘণ্টা কাজ করতে হয়। দিনরাত খেটে তারা মাত্র ২৩০ টাকা পায়। অথচ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের কর্মচারীদের দিনে ৪৫০ টাকা করে মজুরি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার ইমরান আলী সরকার বলেন, আমি কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদেরকে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছি। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের