চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও জিহাদি বইসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ মার্চ ২০১৭, ১৫:৫৭আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৫:৫৭

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও জিহাদি বইসহ আটক ৩ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র-গুলি, গান পাউডার ও জিহাদি বইসহ জামায়াতের তিন কর্মীকে আটক  করেছে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার কানসাট বালুচর এলাকা থেকে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কানসাট বালুচরের শরিফুল ইসলাম (৫২),আশরাফুল আলম (৫০) ও যশোর জেলার কোতোয়ালি থানার মাওলানা তৈয়ুবুর রহমান (৫০)। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে কানসাট-বালুচর এলাকার জনৈক শরিফুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, দেড় কেজি গানপাউডার ও বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান শিবগঞ্জ থানার ওসি রমজান আলী। 

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম