ক্ষেতলালে দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন জমা

জয়পুরহাট প্রতিনিধি
২০ মার্চ ২০১৭, ২০:৫৯আপডেট : ২০ মার্চ ২০১৭, ২০:৫৯

ক্ষেতলালে দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন জমা

 জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নে ৫ জন এবং বড়তারা ইউনিয়নে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।

তুলশীগঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত জিল্লুর রহমান খান, বিএনপি মনোনীত প্রার্থী লতিফুল বারী, আওয়ামী লীগের বিদ্রোহী হাইকুল ইসলাম মোল্লা, রুহুল আমীন ও বজলুর রহমান খান। 

বড়তারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন,আওয়ামী লীগ মনোনীত বোরহান উদ্দিন, বিএনপি’র আব্দুল হালিম, বাসদের জাহিদুল ইসলাম এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল বারিক, খলিলুর রহমান এবং আনোয়ার হোসেন।

এ ছাড়া তুলশীগঙ্গা ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী  মনোনয়নপত্র জমা দিয়েছেন। বড়তারায় সংরক্ষিত সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার ২১ মার্চ প্রার্থীদের চুড়ান্ত বাছাই ও ২৮ মার্চ প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

/জেবি/

আরও পড়তে পারেন: ঝিনাইদহে ৭১ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী