বগুড়ায় ৪৭টি প্রাচীন মুদ্রা উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ১৫:১৯আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৫:২২

বগুড়ায় ৪৭টি প্রাচীন মুদ্রা উদ্ধার বগুড়ার শাজাহানপুরের কামারপাড়া গ্রামে একটি বসতবাড়ি সংস্কার করতে গিয়ে মাটির নিচ থেকে ৪৭টি প্রাচীন রুপার মুদ্রা পাওয়া গেছে। পুলিশ মুদ্রাগুলো উদ্ধার করেছে। এগুলো ১৮৪০ সাল থেকে ১৯০১ সালের বিভিন্ন শাসকের আমলের।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়নের কামারপাড়া পশ্চিমপাড়া গ্রামের দিনমজুর নুরুল ইসলাম সোমবার সকাল থেকে তার বাড়ির সংস্কার কাজ করছিলেন। বিকালের দিকে কোদালের আঘাতে ছোট একটি মাটির হাড়ি ভেঙে ধাতব মুদ্রা বেরিয়ে আসে। নুরুল ইসলামের ভাগিনা সেলিম কয়েকটি মুদ্রা প্রতিবেশীদের দেখান। দিনমজুর নুরুল ইসলামের বাড়িতে ‘গুপ্তধন’ পাওয়া গেছে এমন খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। বিপুল সংখ্যক মানুষ মুদ্রাগুলো দেখার জন্য ওই বাড়িতে ভিড় করেন। পরিবারের সদস্যরা এসব মুদ্রা ‘গুপ্তধন’ ভেবে গোপন করার চেষ্টা করেন। খবর পেয়ে শাজাহানপুর থানার এসআই  ফজলুল হক ফোর্স নিয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে যান। তখন বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা পুলিশকে ৮টি মুদ্রা পাওয়ার কথা স্বীকার করেন। প্রতিবেশীদের তথ্য মতে মুদ্রার সংখ্যা বেশি হওয়ায় পুলিশ বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। তারা তিন দফায় ৪৭টি মুদ্রা বের করে দেন। এরপরও সন্দেহ হলে পুলিশ নুরুল ইসলামের ছেলে কলেজছাত্র আবদুর রহিম বিপ্লবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার করা মুদ্রাগুলো ১৮৪০ সাল থেকে ১৯০১ সালের বিভিন্ন শাসকের সময়ের। মুদ্রার গায়ে ‘EDWARD VII’, ‘VICTORIA EMPRESS’, ‘VICTORIA QUEEN’, লেখা রয়েছে।

চোপীনগর ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্ফর রহমান, ইউপি সদস্য মেহেদী হাসান জানান, নুরুল ইসলামের পূর্ব পুরুষরা হয়তো ভবিষ্যতের কথা ভেবে মাটির হাড়িতে মুদ্রাগুলো পুঁতে রেখেছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মাছউদ চৌধুরী জানান, ৪৭টি মুদ্রা তার থানা হেফাজতে রয়েছে। আদালতকে অবহিত করা হবে। আদালতের নির্দেশ অনুসারে মুদ্রাগুলো যাদুঘর বা প্রত্নতত্ত্ব অধিদফতরে জমা দেওয়া হবে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম