নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

নওগাঁ প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ১১:২১আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১১:২৩

নওগাঁ নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২২ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল জেলার ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি এলাকার চক-ভবানীপুর গ্রামের সামছুল হক নিদুর ছেলে।

পত্নীতলা থানার ওসি মাজহার বলেন, আমিনুল একজন মোবাইল ব্যবসায়ী। তিনি ব্যবসায়ীক কাজে বুধবার বিকালে বাড়ি থেকে বের হন। এরপর রাতে বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পরে রাত ২টার দিকে এলাকার লোকজন উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডের কিছু দূরে আমিনুলকে পড়ে থাকতে দেখে। পরে তারা আমিনুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও শরীরে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, বেশ কিছুদিন ধরেই এক নিকট আত্মীয়ের সঙ্গে পাওনা টাকা নিয়ে আমিনুলের ঝামেলা চলছিল বলে দাবি পরিবারের। এরই ধারাবাহিকতায় আমিনুলকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

নিহত আমিনুলের লাশ ময়না তদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম