নড়াইলে ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি
২৫ মার্চ ২০১৭, ১৮:১৫আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৮:১৫

নড়াইলে ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে জখম  

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হাসমত আলী মোল্যাসহ (৪৮) তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  শুক্রবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে কালিয়ার নিধিপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান।

আহতরা হলেন, হাসমত আলী মোল্যা (৪৮) জাহাঙ্গীর খান (৫০) ও সবুর মোল্যা (৫৬)। গুরুতর আহতাবস্থায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তিনজনের বাড়ি নিধিপুর গ্রামে। প্রতিপক্ষের মফিজ মোল্যা ও লিকুর নের্তৃত্বে তাদের কুপিয়ে জখম করা হয় বলে আহতদের স্বজনরা অভিযোগ করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত শালিস বৈঠক শেষে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন নিধিপুর এলাকায় তাদের কুপিয়ে গুরুতর জখম করে।

নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত কোনও মামলা হয়নি।

/জেবি/

আরও পড়তে পারেন: বিস্ফোরণের শব্দে কাঁপছে ‘আতিয়া মহল’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান