বগুড়ায় শিশু চুরির ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি

বগুড়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৭, ১৭:২৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৭:২৫

চুরি হওয়া সন্তান ফিরে পেয়ে মা হোসনে আরা ও বাবা রুবেলের আনন্দ বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগ থেকে নবজাতক চুরির ঘটনায় জড়িত শিশুচুরি চক্রের সদস্য রত্নাসহ অন্যরা এখন পর্যন্ত ধরা পড়েনি। তবে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ। এদিকে তিনদিন বয়সী নবজাতক শিশুটির জন্ডিস বেড়ে যাওয়ায় রবিবার রাতে তাকে শজিমেক হাসপাতালের শিশু বিভাগে স্থানান্তর করা হয়েছে।

সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, অনেক কষ্টে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশু চুরি চক্রের সদস্য রত্নাসহ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (১ এপ্রিল) সকালে শিশুচুরি চক্রের সদস্য রত্না কৌশলে শিশুটিকে চুরি করে। এর ৩০ ঘণ্টা পর রবিবার (২ এপ্রিল) বিকালে পুলিশ গাবতলীর মাজবাড়ী গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে তুলে দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় ডায়নামা মিস্ত্রি রুবেল উদ্দিনের স্ত্রী হোসনে আরা গত ২৯ মার্চ সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুপুত্র প্রসব করেন। হোসনে আরার পাশাপাশি তার মা রেহেনা বেগম শিশুকে দেখভাল করছিলেন। বগুড়া শহরতলির বারোপুরের জনৈক মাহফুজার রহমানের স্ত্রী রত্না শিশু চুরি চক্রের সদস্য। সে অর্থের বিনিময়ে নিঃসন্তান দম্পতিদের শিশু চুরি করে এনে দেয়। রত্না সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঢেকুরিয়া গ্রামের ১২ বছরের নিঃসন্তান দম্পতি ফুলমিয়া ও লাবনীকে একটি সন্তান দেওয়ার চুক্তি করে। সে রোগীর স্বজন সেজে মোহাম্মদ আলী হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের ৩৫ নম্বর বেডে আশপাশে অবস্থান নেয়।

গত শনিবার সকাল ৯টার দিকে সে জন্ডিস আক্রান্ত ওই শিশুকে তার নানীর মাধ্যমে বারান্দায় রোদে নিয়ে যায়। পরে কৌশলে শিশু চুরি করে প্রথমে সিরাজগঞ্জের কাজিপুরের ঢেকুরিয়া বাজারে জনৈক বকুলের কসমেটিক্সের দোকানে নিয়ে যায়। সেখান থেকে বাড়িতে গিয়ে ফুলমিয়া ও লাবনী দম্পতির কোলে শিশুটিকে তুলে দেয়। পরে রত্না সেখান থেকে সটকে পড়ে।
পরে পুলিশ বকুলকে জিজ্ঞাসাবাদ করলে সে সব খুলে বলে। ধরা পড়ার আশঙ্কায় ফুলমিয়া রবিবার সকালে স্ত্রী লাবনী ও বাচ্চাকে নিয়ে গাবতলী উপজেলার মাজবাড়ী গ্রামে শ্বশুর নাজেম উদ্দিনের বাড়িতে যায়। গোপনে খবর পেয়ে পুলিশ বিকাল ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। তখন লাবনী ও ফুলমিয়া বাচ্চাকে উঠানে রেখে পালিয়ে যায়। পরে শিশুকে মোহাম্মদ আলী হাসপাতালে মা হোসনে আরা ও বাবা রুবেলের হাতে তুলে দেওয়া হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিধান চন্দ্র মজুমদার বাংলা ট্রিবিউনকে জানান, উদ্ধার করা নবজাতকের জন্ডিস বৃদ্ধি পাওয়ায় রবিবার রাতেই তাকে শজিমেক হাসপাতালের শিশু বিভাগে স্থানান্তর করা হয়েছে।

ডাক্তার, পুলিশ, সাংবাদিকসহ সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে শিশুটির বাবা রুবেল জানান, শিশু বিশেষজ্ঞ আতিকুর রহমান তার সন্তানকে দেখাশোনা করছেন। তিনি তার সন্তানের জন্য সবার দোয়া চেয়েছেন।

আরও পড়ুন: 

বগুড়ার সরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

বগুড়ায় সরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরি

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের