বগুড়ায় ওসির আত্মহত্যা: সাবেক স্ত্রী মিতু হাজতে

বগুড়া প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৭, ১৯:১৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৯:১৯

বগুড়ায় ওসির আত্মহত্যা: সাবেক স্ত্রী মিতু হাজতে

বগুড়ার গাবতলী মডেল থানার আত্মহননকারী ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসানের সাবেক স্ত্রী রুমানা আকতার মিতুকে ৫ দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৫ দিনের রিমান্ড চান। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে আগামী রবিবার শুনানির দিন ধার্য করেন।

জিজ্ঞাসাবাদে মিতু কী তথ্য দিয়েছেন তা জানাতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মো. নুরুজ্জামান কিছু বলতে রাজি হননি। তিনি জানান, গত কয়েকদিন মিতুকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও  তথ্য পেতে আবার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

উল্লেখ্য ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসান গত ২৯ মার্চ সকালে গাবতলী থানা কোয়ার্টারে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর আগে তিনি ডিউটি অফিসারের কাছে প্রথম স্ত্রী রাজিয়া সুলতানা রোজীকে দেওয়ার জন্য একটি চিঠি ও চাবি দিয়ে যান। ওইদিন রাতে রোজী গাবতলী থানায় তার স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাবেক স্ত্রী মিতুসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। ৩০ মার্চ রাতে পুলিশ পাবনা শহরের শালগাড়িয়া এলাকার বাসা থেকে মিতু ও তার বাবা মোকসেদ আলীকে গ্রেফতার করে বগুড়ায় নিয়ে আসে। ৩১ মার্চ বিকালে দু’জনকে আদালতে হাজির করা হয়। মিতুর ১০ দিনের রিমাণ্ড চাইলে আদালত ৫ দিনের মঞ্জুর করেন এবং তার বাবাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

/জেবি/

আরও পড়তে পারেন: পুরনো আদল ফিরিয়ে আনতে পাহাড়পুর বৌদ্ধ বিহারে সংস্কার

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম