চাঁপাইনবাবগঞ্জের গণকা এলাকায় র্যাবের উদ্ধারকৃত এক্সক্লুসিভ বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল পৌনে ১১টায় র্যাব-৫ এর বোম ডিসপোজাল ইউনিটের একটি দল বোমাটি নিষ্ক্রিয় করে।
এ সময় ঘটনাস্থল থেকে ৮টি ককটেল ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তারেক (২২) নামে একজনকে আটক করা হয়েছে। সে সদর উপজেলার পৌর এলাকার আলীনগর মহল্লার আব্দুল বারেকের ছেলে।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম জানান, এ উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমাটি বড় ধরনের কোনও নাশকতা ঘটানোর জন্য রাখা হয়েছিল। বোমাটির তৈরির ধরণ দেখে ধারণা করা হচ্ছে এটি উচ্চ মানের প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি দ্বারা তৈরি করা হয়েছে।
র্যাবের অধিনায়ক আরও জানান, আটককৃত তারেককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজলোর গনকা পাড়ায় একটি আমবাগানের খড়ের নিচে একটি সন্দেহজনক ডিভাইস, ৮টি ককটেল ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব-৫।
/এআর/








