সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ০৯:৫৭আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১০:৩৯

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। সোমবার সকালে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া ও উল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কামারখন্দ উপজেলার চৌবাড়ী পশ্চিমপাড়া গ্রামের হবি হাজির দুই ছেলে আব্দুস সোবাহান (৩৫) ও বেলাল হোসেন (৩২) এবং একই গ্রামের মাহাম প্রামাণিকের ছেলে আল-আমিন (৩০)। আহতরা হলেন হবি হাজি ও তার আরেক ছেলে হেলাল উদ্দিন। উল্লাপাড়ায় নিহতরা হলেন শাহজাদপুর সাতবাড়িয়া ডিগ্রী কলেজের প্রভাষক শংকর কুমার পালের স্ত্রী রীনা রানী (৩৭) ও মেয়ে তুলী রানী (৫)। গুরুতর আহত হয়েছেন ওই কলেজ শিক্ষক। হতাহতদের বাড়ি নাটোরে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, জেলার কামারখন্দ উপজেলার বলরামপুর থেকে সোমবার সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা পাঁচ যাত্রী নিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিল। পথে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া এলাকায় পৌঁছালে সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী আমীন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কামারখন্দ উপজেলার চৌবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মাহাম প্রামাণিকের ছেলে আল-আমিন (৩০) মারা যান। হাসপাতালে নেওয়ার পর হবি হাজির ছেলে আব্দুস সোবাহান ও বেলাল হোসেনের মৃত্যু হয়। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, উল্লাহ পাড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা মা-মেয়ে নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উল্লাপাড়ার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নেওয়ারগাছায় এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া কলেজের প্রভাষক শংকর কুমার পাল তার স্ত্রী-কন্যাকে নিয়ে নাটোর থেকে শাহজাদপুর যাবার পথে মহাসড়কের ওই স্থানে দুর্ঘটনার কবলে পড়েন। বিপরীতমুখী পাবনা থেকে উত্তরবঙ্গগামী একটি ১০ চাকার ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্ত্রী-কন্যা নিহত হন এবং প্রভাষক গুরতর আহত হন। উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করে লাশ হাটিকুমরুল হাইওয়ে থানার কাছে সোপর্দ করেছে। গুরুতর আহত ওই শিক্ষককে প্রথমে উল্লাপাড়া হাসপাতালে ও পরে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। 

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম