স্কুলছাত্রী অপহরণের পর ধর্ষণের ঘটনায় যুবকের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ১৪:২৯আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৪:২৯

আইন-আদালত বগুড়ার শাজাহানপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর বাড়িতে নিয়ে ধর্ষণের ঘটনায় আরিফুল ইসলাম (২৪) নামে এক বখাটের ডাবল যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বগুড়ার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল মান্নান এ রায় দেন। তবে দুটি সাজা একসঙ্গে কার্যকর হবে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার দুই বন্ধুকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফুল ইসলাম শাজাহানপুর উপজেলার সাজাপুর দর্জিপাড়ার আবদুল হাকিম উদ্দিনের ছেলে। খালাসপ্রাপ্তরা হলো একই গ্রামের আবদুস সামাদের দুই ছেলে শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম।

আদালত সূত্র জানায়, আসামিরা মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করে আসছিল। ২০১৩ সালের ৮ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে যাওয়ার পথে আরিফুল ইসলামের নেতৃত্বে ওই ছাত্রীকে অপহরণ করে বাড়িতে নিয়ে যায়। আরিফুল তাকে নিজ বাড়িতেই ধর্ষণ করে। এ ব্যাপারে ভিকটিমের মা শাজাহানপুর থানায় আরিফুল ইসলাম ও তার দুই বন্ধুর নামে অপহরণ ও ধর্ষণের মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ১০ এপ্রিল আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেন। আসামিরা গ্রেফতারের পর জামিনে ছাড়া পায়।

দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত আরিফুল ইসলামকে অপহরণের জন্য যাবজ্জীবন ও ধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেন। দুটি সাজা একসঙ্গে কার্যকর হবে।

রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি নরেশ মুখার্জ্জী, বাদীপক্ষে অ্যাডভোকেট আবদুল মান্নান এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আবদুল মান্নাফ মামলা পরিচালনা করেন।

/বিএল/

আরও পড়ুন:

তারেকের শাশুড়ির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

তারেক রহমানের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম