রাজশাহীতে জঙ্গি সন্দেহে আটক যুবক কারাগারে

রাজশাহী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৭, ০৩:১৭আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ০৩:২১
image

রাজশাহীতে জঙ্গি সন্দেহে আটক যুবক কারাগারে রাজশাহী নগরীর কাদিরগঞ্জ গ্রেডার রোড দড়িখড়বোনা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার দিবাগত রাতে এক আটতলা বাড়ি ঘিরে প্রায় ১২ লাখ টাকাসহ এক যুবককে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে জানান, ওই যুবকের নাম আবির মাহমুদ।
ইফতেখায়ের আলম বলেন, ‘আবির মাহমুদের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হায়াতপাড়ায়। তার বাবার নাম আফজালুর রশিদ। আবির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেছেন।’
তিনি আরও বলেন, থানা হেফাজতে আবির মাহমুদকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জঙ্গি সংশ্লিষ্টতার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তার কাছ থেকে জব্দকৃত ল্যাপটপটি যাচাই করে দেখা হচ্ছে। এ কারণে আবির মাহমুদকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’
আবির মাহমুদকে আটকের সময় ওই ফ্ল্যাট থেকে ১১ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয় বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে, গভীর রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকার ওই আটতলা ভবনে অভিযান চালানোর সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপকমিশনার একেএম নাহিদুল ইসলাম। আটকের পর রাত পৌনে দুইটার দিকে আবিরকে বাড়িটি থেকে বের করে আনা হয়।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে কোনও বাঁধা ছাড়াই পুলিশ, ডিবি পুলিশ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ওই বাড়িতে প্রবেশ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করার পর সব ফ্ল্যাটের বাতি নিভিয়ে দেওয়া হয়। এরপর ভবনটির সপ্তম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে সন্দেহভাজন ওই যুবককে আটক করা হয়।
বাড়িওয়ালা অহিদুল ইসলাম বাচ্চুর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা নাহিদুল ইসলাম জানান, প্রায় চার মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন আবির। তিনি আউটসোর্সিং-এর কাজ করেন। বাড়ি ভাড়া নেওয়ার সময় তিনি তথ্য ফরমও পূরণ করেননি। ফ্ল্যাটে তিনি স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে থাকতেন।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ