বগুড়ায় প্রকাশ্যে ওয়ার্ড যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৭, ১৬:১৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৬:২১

বগুড়া বগুড়া শহরের নিশিন্দারা মণ্ডলপাড়ায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে হযরত আলী (৪৫) নামে এক যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত হযরত আলী ১৬ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া পেশায় বালু ব্যবসায়ী হযরত আলী একটি হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন।  সম্প্রতি জামিনে ছাড়া পান তিনি।

সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।

বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম মণ্ডল ও পুলিশ জানান, হযরত আলী বালুর ব্যবসা করতেন। শহরের হাড্ডিপট্টি এলাকায় কিছুদিন আগে একটি হত্যাকাণ্ডের ঘটনায় তিনি প্রধান আসামি ছিলেন। গ্রেফতারের পর জেলে ছিলেন। প্রায় ২০ দিন আগে জামিনে ছাড়া পান। রবিবার বেলা সোয়া ১টার দিকে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। লাঠিসোটা দিয়ে মারপিটের পর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হযরত আলীর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আসলাম আলী জানান, হযরত আলী হত্যাকাণ্ডের ব্যাপারে কেউ কোনও তথ্য দিতে পারেনি। পূর্ব কোনও বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসীর ধারণা, হযরত আলী একটি হত্যা মামলার আসামি। ওই হত্যার প্রতিশোধ নিতে বা বালু ব্যবসা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হাতে হযরত আলী খুন হয়েছেন। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।

/বিএল/

আরও পড়ুন:
হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী