বিশ্ব অলিম্পিকে স্থান পাচ্ছে বগুড়ার ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রকর্ম

বগুড়া প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৭, ১৮:২৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৮:২৩

বগুড়ার ক্ষুদে শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম জাপানে অনুষ্ঠিতব্য বিশ্ব অলিম্পিকে ‘দ্যা বিগেস্ট পেইন্টিং ইন দ্যা ওয়ার্ল্ড-২০২০’ হিসেবে স্থান পেতে যাচ্ছে বাংলাদেশ থেকে নির্বাচিত অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার শাজাহানপুরের আরএসএফ মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের আঁকা ছবি। এ কাজে সার্বিক সহযোগিতা করেছে জাপানের দ্যা বিগেস্ট পেইন্টিং অ্যান্ড আর্থ আইডেন্টিটি প্রজেক্ট নামে একটি সংস্থা।

শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আরএসএফ  মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৫০ জন শিক্ষার্থী পাঁচটি দলে বিভক্ত হয়ে পাঁচ টুকরা সাদা কাপড়ে নিজেদের ইচ্ছে মতো রং তুলি দিয়ে ছবি আঁকে। ছবি আঁকা সরাসরি তদারকি করেন আর্থ আইডেন্টিটি প্রজেক্টের চেয়ারম্যান হিরোকো কাওয়াহারা এবং মাস্টার আর্টিস্ট হিরোমি লাইওশি। ছবি আঁকা শেষে তারা ক্ষুদে আঁকিয়েদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

এর আগে প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, জাতি-ধর্ম-বর্ণ ভেদাভেদ মুছে ফেলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী ছবি আঁকা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ পর্যন্ত শতাধিক দেশে ছবি আঁকা সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বিশ্বের সবগুলো দেশেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আরএসএফ মডেল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা ড. মাহবুবার রহমান, কো-অর্ডিনেটর ফাইজা সিদ্দিকা, অধ্যক্ষ মোস্তাক আহমেদ মাইনুল আলম, রহিম আফরোজের ফ্যামিলি কাউন্সিলর ফাহিমা রহিম, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের কো-অর্ডিনেটর মুনির ভূঁইয়া প্রমুখ।

রবিবার বিকালে অধ্যক্ষ মোস্তাক আহমেদ মাইনুল আলম জানান, আরএসএফ  মডেল স্কুল অ্যান্ড কলেজটি অলাভজনক প্রতিষ্ঠান। এখানে সমাজের সুবিধা বঞ্চিতদের শিক্ষাদান করা হয়। জাপানের দ্যা বিগেস্ট পেইন্টিং অ্যান্ড আর্থ আইডেন্টিটি প্রজেক্ট কর্তৃপক্ষ বিশ্বের সকল মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং শান্তির জন্য সুবিধাবঞ্চিত শিশুদের দিয়ে ছবি আঁকিয়ে নিচ্ছেন। ইন্টারনেটের মাধ্যমে তারা বগুড়ার শাজাহানপুর উপজেলার কালুদাম এলাকার আরএসএফ  মডেল স্কুল অ্যান্ড কলেজ চিহ্নিত করেন। তারা শিশুদের ছবি আঁকার সব উপকরণ দিয়েছিলেন। তার প্রতিষ্ঠানের শিশুদের আঁকা ছবি বিশ্ব অলিম্পিকে স্থান পাবে তাই তিনি গর্বিত।

/বিএল/

আরও পড়ুন:
রাউধার মৃত্যু: মুঠোফোন ও ল্যাপটপ ফরেনসিক ল্যাবে

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী