চাঁদাবাজির ঘটনায় রাবি ছাত্রলীগের দুই নেতাকর্মী বহিষ্কার

রাবি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৭, ২০:৫৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২২:২৮

রাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক জাকারিয়া জামান জ্যাক এবং কর্মী অনিক মাহমুদ বনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, রাবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাকারিয়া জামান জ্যাক এবং ছাত্রলীগ কর্মী অনিক মাহমুদ বনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের নাম ভাঙিয়ে একজন শিক্ষার্থীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে, তাতে ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও দলীয় শৃঙ্খলাভঙ্গ হয়েছে। ফলে ঘটনায় জড়িত অনিক মাহমুদ বনি ও জাকারিয়া জামান জ্যাককে রাবি শাখা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ভুক্তভোগী ও ছাত্রলীগ সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে রবিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে রিকশায় তুলে নিয়ে যায় রাবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জাকারিয়া জামান জ্যাক।

পরে তাকে সিনেট ভবনের পেছনে এবং সেখান থেকে শের-ই-বাংলা হলে ছাত্রলীগ কর্মী অনিক মাহমুদ বনির কক্ষে নিয়ে দুই ঘণ্টা আটকে রাখা হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

টাকা দিতে অক্ষমতা প্রকাশ করলে আব্দুল্লাহ আল মামুনকে দিয়ে তার বাবার কাছে ফোন করানো হয়। মামুনের বাবা বিষয়টি জেনে বিকাশের মাধ্যমে ছয় হাজার টাকা পাঠালে তাকে ছেড়ে দেয় ছাত্রলীগের ওই দুই নেতাকর্মী।

ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন জানান, এর আগেও ভয়ভীতি দেখিয়ে জ্যাক এবং বনি তার কাছ থেকে দুই দফায় ছয় হাজার সাতশ টাকা আদায় করেছে। বিষয়টি কাউকে জানালে জামায়াত-শিবিরের কর্মী বলে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয়ও দেখায় তারা।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ কর্মী অনিক মাহমুদ বনি ও জাকারিয়া জামান জ্যাক দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত একটি পক্ষ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের