জেলা প্রশাসকের আশ্বাসে বাস পোড়ানোর ঘোষণা প্রত্যাহার

নাটোর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৭, ১২:৪৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১২:৫০

জেলা প্রশাসকের আশ্বাসে বাস পোড়ানোর ঘোষণা প্রত্যাহার নাটোর জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নিজের ১৮টি যাত্রীবাহী বাস পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার আল্টিমেটাম প্রত্যাহার করেছেন আকিব পরিবহনের মালিক। সোমবার দুপুর ১২টায় বাশিরুর রহমান খাঁন চৌধুরী এহিয়া তার কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আকিব পরিবহনের মালিক বাশিরুর রহমান খাঁন চৌধুরী এহিয়া বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার থেকে পুনরায় আকিব পরিবহনের গাড়ি রাজশাহী হয়ে বরিশাল রুটে চলাচল করবে, জেলা প্রশাসক শাহিনা খাতুনের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিনি তার কর্মসূচি প্রত্যাহার করেছেন।

এক প্রশ্নের জবাবে আকিব পরিবহনের মালিক বাশিরুর রহমান খাঁন চৌধুরী এহিয়া জানান, মঙ্গলবার থেকে যদি তার গাড়ি সংশ্লিষ্ট রুটে চলতে বাধা দেওয়া হয় তবে সারাদেশে তার গাড়ির স্টাফ এবং আত্মীয়-স্বজন-বন্ধুবান্ধব নিয়ে মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করবেন তিনি।

এদিকে জেলা প্রশাসক শাহিনা খাতুন সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আকিব পরিবহনের মালিক বাশিরুর রহমান খাঁন চৌধুরী এহিয়া রবিবার দুপুরে নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেন, সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলের ভাই সাজেদুল ইসলাম সাগর প্রভাব খাটিয়ে ক্ষমতার জোরে তার রাজশাহী থেকে বরিশাল রুটের একটি গাড়ি রাজশাহী থেকে বন্ধ করে দিয়েছে। এছাড়া মালিক সমিতির বিরুদ্ধে তিনি নাটোর বড় হরিশপুর এলাকার নতুন বাস টার্মিনালে টিকেট ঘর বরাদ্দের নামে কোটি টাকা বাণিজ্যের অভিযোগও করেন। সংবাদ সম্মেলনে তিনি আল্টিমেটাম দেন, সোমবার দুপুর ১২টার মধ্যে যদি তার গাড়ি ছাড়া না হয় তাহলে নাটোর প্রেসক্লাবের সামনে তার মালিকানাধীন ১৮টি যাত্রীবাহী বাস পেট্রোল দিয়ে পুড়িয়ে তিনি এর প্রতিবাদ জানাবেন।

এরপর সোমবার সকাল ১১টার দিকে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। এ সময় সেখানে আনা আকিব পরিবহনের চারটি বাস জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নেওয়া হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে এহিয়া তার ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেন।

/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:


এমপির ভাইয়ের সঙ্গে বিরোধ, ১৮ বাস পোড়ানোর ঘোষণা

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ