রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

রাজশাহী প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৭, ০১:১৩আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ০১:১৮
image

রাজশাহী রাজশাহীর চারঘাট উপজেলায় একটি অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকড়ামারি এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন। তিনি জানান, নিহত কলেজ ছাত্রীর নাম রুখশানা খাতুন পাখি। তিনি উপজেলার পিরোজপুর গ্রামের তাজমুল হকের মেয়ে। পাখি চারঘাট মহিলা কলেজের ছাত্রী। চারঘাট উপজেলার সারদা ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা হয়।
ঘটনার বিবরণে নিবারন চন্দ্র বর্মন আরও বলেন, ‘তিন শিক্ষার্থী পরীক্ষা শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় কাকড়ামারি এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে অটোরিকশা চালকসহ চারজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুখশানাকে মৃত ঘোষণা করেন। অপর দুই শিক্ষার্থী শঙ্কামুক্ত। ঘটনার পর মাইক্রোবাস চালক পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।’
এ ঘটনায় আহতরা হলেন, বিলমারিয়া গ্রামের মতিউর রাহমানের মেয়ে তিথি, পিরোজপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জেসমিন ও অটোরিকশাচালক আলতাফ। এদের মধ্যে তিথি ও জেসমিন এমএ হাদি ডিগ্রি কলেজের ছাত্রী। তারাও এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।
/এসএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ