জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আচরণবিধি সন্দেহ হওয়ায় আটক হওয়া অপরজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার বিকালে নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবীর এ তথ্য জানান।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘জিজ্ঞাসাবাদ শেষে আটক জুবায়ের হোসেনকে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকালে জেলহাজতে পাঠানো হয়েছে। একই সঙ্গে জুবায়েরের পরিচিত অপর শিক্ষার্থী মাকসুদুল হককেও গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে জিজ্ঞাসাবাদ শেষে আল তৌফিককে ছেড়ে দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে ওই তিন শিক্ষার্থীকে জঙ্গি সন্দেহে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। আকটরা হলেন- মার্কেটিং বিভাগের জুবায়ের হোসেন, প্রাণরাসায়ণ ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের মকসুদুল হক এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আল তৌফিক। তারা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।
/এমও/








