নাটোরে পৃথক ঘটনায় কিশোর ও যুবক নিহত

নাটোর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ০৬:২৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ০৬:২৭

নাটোর নাটোরের সদর ও লালপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রঘাতে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সুবল (১৫) সদর উপজেলার চকদ্যৈনাথ এলাকার রাখাইন পল্লীর বাসিন্দা এবং হাফিজুল (২৫) লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া-সাজিপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এবং পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে চকবৈদ্যনাথ এলাকায় বাইপাস সড়কের পাশে গাছের মরা ডাল সংগ্রহের উদ্দেশে গাছে উঠে সুবল। এসময় অসাবধানতায় গাছের পাশ দিয়ে যাওয়া ১১হাজার ভোল্টের লাইনে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সোমবার দুপুরের কিছু আগে হাফিজুল স্থানীয় নাওডারা মাঠের জমিতে কাজ করছিল। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের