শিবনগরে জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ১৬:০৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৬:০৩

শিবনগরের জঙ্গি আস্তানায় অভিযান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগরের জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন। শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, প্রয়োজনে ওই জঙ্গি আস্তানাটিতে আরও তদন্ত হতে পারে। সে কারণে এখনও বাড়িটি ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগর এলাকার ওই বাড়িটি বুধবার (২৬ এপ্রিল) ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। ওইদিন বিকালে ঢাকা থেকে সোয়াট টিম পৌঁছানোর পর শুরু হয় অভিযান। পরদিন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অভিযান চলাকালে সন্ধ্যায় আত্মঘাতী হয় আবু ও আব্দুল্লাহসহ চার জঙ্গি।
এছাড়া, বৃহস্পতিবার বিকালে ওই আস্তানা থেকে উদ্ধার করা হয় আবুর স্ত্রী সুমাইয়া ও মেয়ে সাজিদাকে। সুমাইয়া তিন মাসের অন্তসঃত্ত্বা। তারা দু’জনেই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছে। পুলিশ সূত্রে জানা গেছে, সুমাইয়ার পায়ে গুলি লেগেছিল। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়।
/টিআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের