মানিকগঞ্জের অপহৃত স্কুলছাত্র সিরাজগঞ্জে উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০১৭, ২১:৩২আপডেট : ০৮ মে ২০১৭, ২১:৩৫

মানিকগঞ্জের অপহৃত স্কুলছাত্র সিরাজগঞ্জে উদ্ধার মুক্তিপণের দাবিতে মানিকগঞ্জের অপহৃত তৃতীয় শ্রেণির স্কুলছাত্র বাঁধনকে (৮) সিরাজগঞ্জের তাড়াশ থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ মে) সন্ধ্যায় তাড়াশের নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহরণের চারদিন পর শিশুটিকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা ডিবি ও তাড়াশ থানার যৌথ পুলিশের একটি দল। এদিকে অপহরণের দায়ে মোয়াজ্জেম হোসেনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। পরে শিশুটিকে তার বাবা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইজ্জাযাত্রাপুর গ্রামের শেখ আসলাম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাড়াশ থানার ওসি মনজুর রহমান জানান, উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামের আকবর আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন নিজের আসল নাম-পরিচয় ও ঠিকানা লুকিয়ে মানিকগঞ্জের আসলামের বাড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতো। গত ৪দিন আগে সে বাধনকে অপহরণ করে। পরে সে শিশুটিকে তাড়াশে নিজ বাড়িতে এনে লুকিয়ে রাখে। শিশুটির মুক্তির জন্য তার বাবার কাছে মোবাইলে ৩ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেলে তাকে হত্যা করার হুমকী দেওয়া হয়। শিশুটির বাবা থানায় অভিযোগ করলে মোবাইল ফোনের সূত্র ধরে মানিকগঞ্জ ডিবি ও তাড়াশ থানার পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। সন্ধ্যার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের