নাটোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে পুলিশের অভিযান

নাটোর প্রতিনিধি
১১ মে ২০১৭, ১৩:৪১আপডেট : ১১ মে ২০১৭, ১৩:৪২

নাটোর নাটোরে সদর উপজেলার বড় হরিশপুর বাগানবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টা থেকে বাড়িটি ঘেরাও করে পুলিশ। এরপর বগুড়া থেকে পুলিশের বিশেষ টিম আসার পার দুপুর ১টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান।
নাটোর পুলিশ লাইনের সীমানা প্রাচীর সংলগ্ন তিনতলা ওই বাড়িটির মালিক অবসরপ্রাপ্ত যুগ্মসচিব আলহাজ আমজাদ হোসেন।পুলিশ বাড়িটি ঘেরাওয়ের পর তিনি বাসা থেকে বের হয়ে আসেন।
আমজাদ হোসেন পুলিশকে জানান, প্রায় চার মাস আগে আরিফ হোসেন নামে এক ব্যক্তি তার স্ত্রী সুফিয়া বেগমের আইডি কার্ড দেখিয়ে বাসা ভাড়া নেয়।
সদর থানার ওসি মসিউর রহমান বলেন, ‘ভেতরে জঙ্গি থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। নাটোর জেলা পুলিশ ছাড়াও বগুড়া থেকে আসা পুলিশের একটি বিশেষ বাহিনী অভিযানে যোগ দিয়েছে।’
/এআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী