চাঁপাইনবাবগঞ্জে ৭ জঙ্গি ৩ দিনের রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০১৭, ১৫:০৮আপডেট : ১৬ মে ২০১৭, ১৫:৫৫

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারকৃত ৭ জঙ্গির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৬ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমমি আদালত ‘গ’ অঞ্চলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন জানান, শুক্রবার (১২ মে) সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকৃত জঙ্গি হারুন অর রশিদ, কামাল উদ্দিন ওরফে সরকার, নাসিম রেজা ওরফে শাহিন, ফিরোজ, বাবু, আজিজুল হক ও আ. হাকিমকে ‘গ’ অঞ্চলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের সামনে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। পরে বিচারক উভয়পক্ষের শুনানি শেষে ৭ জঙ্গির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে গত শুক্রবার জঙ্গিবিরোধী অভিযানে সাড়ে ৫২ কেজি ভারতীয় এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাড়ে ৪ কেজি গান পাউডার, ২২টি জিহাদি বইসহ ৭ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ ।
গ্রেফতারকৃত জঙ্গিনেতা হারুন অর রশিদের তথ্যানুযায়ী, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বেনীপুর ও হাবাসপুর এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে পুলিশ অভিযান চালায়।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের