বগুড়ায় নিখোঁজ শিশুর লাশ মিললো পুকুরে, আটক ১

বগুড়া প্রতিনিধি
২০ মে ২০১৭, ০২:৩৭আপডেট : ২০ মে ২০১৭, ০২:৪২

বগুড়া বগুড়ার নন্দীগ্রামের হাটলাল গ্রাম থেকে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ধাপপাড়ার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা সাবু মিয়াকে আটক করেছে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের হাটলাল গ্রামের দিনমজুর সাবু মিয়া ও আকলিমা খাতুন দম্পতির ৩ বছরের একটি শিশু কন্যা আছে। পাঁচদিন আগে আকলিমা আবারও কন্যা সন্তান প্রসব করেন। এরপর বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাদের ঘর থেকে রহস্যজনকভাবে শিশুটি নিখোঁজ হয়। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধাপপাড়ার একটি পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গ্রামবাসীরা অভিযোগ করেন, দিনমজুর সাবু মিয়া কন্যা সন্তান পছন্দ করেন না। প্রথমে কন্যা সন্তান হওয়ার পর স্ত্রীকে গালিগালাজ করেছিলেন সাবু মিয়া। এরপর আবারও কন্যার সন্তান হওয়াতে স্ত্রী আকলিমাকে গালিগালাজ করেন সাবু মিয়া। তাদের সন্দেহ এ অপছন্দ থেকেই সাবু মিয়া তার সন্তানকে পুকুরে ফেলে হত্যা করেছেন।

ওসি আবদুর রাজ্জাক জানান,গ্রামবাসী সন্দেহ করায় শিশুটির বাবা সাবু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সত্যতা পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী