বিএনপির আমলে রেলপথ ছিল উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত: রেলমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০১৭, ১৬:০৬আপডেট : ২১ মে ২০১৭, ১৬:০৬

বিএনপির আমলে রেলপথ ছিল উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত: রেলমন্ত্রী

বিএনপি’র আমালে দেশের রেলপথ উন্নয়ন বঞ্চিত ও শতভাগ অবহেলিত ছিল মন্তব্য করে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন,‘নতুন রেল লাইন স্থাপন ও পুরনো রেল লাইন সঙ্কারসহ রেলপথের কোনও উন্নয়নই হয়নি। রবিবার দুপুরে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা বাইপাস রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় ১২০টি রেলস্টেশন বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৬০টি স্টেশন চালু করেছে। পর্যায়ক্রমে সব জেলার সঙ্গে রেল যোগাযোগ গড়ে তোলা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়। উন্নয়নের ধারাকে ধরে রাখার জন্য আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বানও জানান মন্ত্রী।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ, মুহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক কাজি রফিকুল আলম , জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম প্রমুখ।

পরে, নবনির্মিত আমনুরা বাইপাস রেলস্টেশন থেকে পতাকা নেড়ে আন্তঃনগর ট্রেন পদ্মার সংযোগ হিসেবে সাটল ট্রেনের উদ্বোধন করেন মন্ত্রী।

/জেবি/

আরও পড়তে পারেন: শাবি ছাত্রলীগ সভাপতিসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান