জয়পুরহাটের ক্ষতিগ্রস্থ বেলআমলা বারো শিবালয় মন্দির পরিদর্শন করেছেন রাজশাহী অঞ্চলের ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায়। বুধবার সকাল ১১টায় তিনি পরিদর্শনে এসে মন্দিরের ক্ষতিগ্রস্থ শিবশিলা এবং মূর্তি ঘুরে ঘুরে দেখেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মামুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন, গোয়েন্দা শাখার ওসি মনিরুল ইসলাম, ঐক্য পরিষদের রতন কুমার খাঁ, মন্দিরের সাধারণ সম্পাদক অনিল কুমার আগরওয়ালা প্রমুখ।
জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ বলেন, ‘সহকারী হাইকমিশনার ক্ষতিগ্রস্থ বারো শিবালয় মন্দির দেখার জন্যই রাজশাহী থেকে বুধবার সকাল ১১টায় জয়পুরহাটে আসেন। তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে এ নিয়ে সার্কিট হাউজে তিনি জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন।’
প্রসঙ্গত, গত ২৬ মে দিনগত রাতে বেলআমলা বারো শিবালয় মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর করে ১২টি শিবশিলা ও বিভিন্ন মূর্তির আংশিক ক্ষতি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ ২৭ মে জয়পুরহাট থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।
/এফএস/
আরও পড়ুন-
‘মোরা’র আঘাতে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫২ হাজার ৫৩৯








