শেরপুরে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৮ জুন ২০১৭, ১৩:৩৬আপডেট : ০৮ জুন ২০১৭, ১৩:৩৬

শেরপুরে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরের উলিপুরপাড়ার ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার সকালে আবদুল গফুর (৫৬) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি খান মো. এরফান।

শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, রংপুরের পীরগঞ্জ উপজেলার মাহদীপুর গ্রামের মৃত ফজল সরকারের ছেলে কনস্টেবল (নং-৮১৯) আবদুল গফুর গত প্রায় দেড় বছর ধরে শেরপুর থানায় কর্মরত ছিলেন। তিনি থানার কাছে উলিপুরপাড়ায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী,এক ছেলে ও মেয়ে নিয়ে বসবাস করতেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। গত ৬ জুন ৫ দিনের ছুটি নিয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্ত্রী রান্না ঘরে ছিলেন। এ সময় কনস্টেবল গফুর  তার রুমের ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পৌণে ১০টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে মানসিক সমস্যা থেকেই কনস্টেবল গফুর আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে। এ ব্যাপারে শেরপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম