কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
০৮ জুন ২০১৭, ১৩:০৮আপডেট : ০৮ জুন ২০১৭, ১৩:০৯

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ কুমিল্লা-সিলেট মহাসড়কে বিকল হওয়া ট্রাকের সঙ্গে পিকআপ এর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৭ জুন) রাত ৩টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেবিদ্বার উপজেলার বালিবাড়ি গ্রামের সালাউদ্দিন (২৪) ও একই উপজেলার ভোষণা গ্রামের তোফাজ্জল হোসেন আবুল (৩৮)।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবু তাহের বাংলা ট্রিবিউনকে জানান, নিহতরা কুমিল্লা থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে পিকআপে করে দেবিদ্বারে ফিরছিল।পথিমধ্যে দেবিদ্বারের বাজারে চট্টগ্রামগামী চাল পরিবহনকারী একটি বিকল ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী সালাহ উদ্দিন ও তার দোকানের কর্মচারী তোফাজ্জল হোসেন মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম