কামারখন্দে দুই গ্রামবাসীর সংঘর্ষ: আরও একজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০১৭, ১০:১৮আপডেট : ২৯ জুন ২০১৭, ১০:১৯

 

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কামারখন্দে দুদল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম শিপন (১৮)। বুধবার (২৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কামারখন্দ থানার ওসি বাবু দেব সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।

শিপন উপজেলার বাগবাড়ি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে বাগবাড়ির শহিদুল-বুলবুল কারিগরি কলেজের কৃষি ডিপ্লোমার স্টুডেন্ট ছিল।

এর আগে দুই দুল গ্রামবাসীর সংঘর্ষে বুধবার বিকালে পাইকোশা গ্রামের দানেজ আলীর ছেলে ফরিদুল ইসলামকে (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত দুজন মারা গেল। আহত হয়েছে কমপক্ষে অর্ধশত জন।

স্থানীয় সূত্র জানায়, কামারখন্দ উপজেলার পাইকোশা ও বাগবাড়ি গ্রামের কতিপয় সরকার দলীয় লোকজনের মধ্যে ঈদের আগে টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ হয়। এরই জেরে বুধবার দুপুরে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিষয়টি প্রথমে দলীয় হলেও পরে উভয় গ্রামের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে উভয় গ্রামবাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ফরিদুল ও শিপনসহ উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। পরে ফরিদুলের নিহত হওয়ার খবর শুনে পাইকোশা গ্রামের বিক্ষুব্ধ লোকজন বুধবার রাতে বাগবাড়ি গ্রামে ঢুকে রাতভর তাণ্ডব চালায়। ডজন খানেক বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করলেও পুলিশ তা নিয়ন্ত্রণ করতে পারেনি।

সংঘর্ষের ঘটনায় পাইকোশার গ্রামবাসীর পক্ষ থেকে বুধবার রাতে মামলা হয়েছে। পুলিশ রাতভর অভিযান চালিয়ে ১০/১২ জনকে গ্রেফতার করেছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী