বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৮

বগুড়া প্রতিনিধি
২১ জুলাই ২০১৭, ১৭:১৪আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৭:১৭

বগুড়ার শেরপুরে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক বগুড়ার শেরপুরের ধনকুণ্ডি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ছিলিমপুর পুলিশ ফাঁড়ির টিএসআই আশুতোষ মিত্র এ তথ্য জানান।

বগুড়ার শেরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ঢাকা ছেড়ে আসা গাইবান্ধাগামী বর্ণালী স্পেশাল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৪৮৯২) শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে শেরপুর উপজেলার ধনকুণ্ডি এলাকায় ফুড ভিলেজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীতমুখী ভুট্টাবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৭০০২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই বাস একজন মারা যান। তার নাম আবদুল জলিল। এ ঘটনায় আহত ৯ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে একজন ও বেলা ১টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়ার পর আরও একজন মারা যান।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের