কামারখন্দে বসতঘরে ৩৩টি গোখরা সাপের বাচ্চা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ২০:৪৫আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২০:৪৫

কামারখন্দে বসতঘরে ৩৩টি গোখরা সাপের বাচ্চা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আলোকদিয়ার গ্রামে বসতঘর থেকে উদ্ধার করা হলো ৩৩টি গোখরা সাপের বাচ্চা। রবিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার জামতৈল ইউনিয়নের আলোকদিয়াড় গ্রামে পশ্চিমপাড়ায় সাইফুল ইসলামের বসতঘরে গোখরার বাচ্চাগুলোকে খুঁজে পেয়ে এলাকাবাসী মেরে ফেললেন।

গৃহকর্তা সাইফুল ইসলাম ও তার নাতি সিরাজুল ইসলাম জানান, রবিবার সকালে তার ছেলের বউ তাদের বসতঘর ঝাড়ু দিচ্ছিলেন। একপর্যায়ে সে ঘরের কিনারে ফ্রিজের নিচে গর্ত থেকে একটি সাপের বাচ্চা বের হতে দেখে চিৎকার শুরু করে। এ সময় আমি লাঠি নিয়ে এসে ওই বাচ্চা সাপটি মারি। পরবর্তীতে গর্ত থেকে এক এক করে আরও সাপের বাচ্চা বের হতে থাকে। এ সময় আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে। সবাই মিলে টানা ২ ঘণ্টায় ৩৩টি সাপের বাচ্চা মেরে ফেলা হয়। বাচ্চাগুলো মারা পড়লেও মা সাপটি আগেই পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সাপ আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বলেন, বিষয়টি থানা পর্যায়ে কেউ খবর দেয়নি। স্থানীয় ও জেলার ক’জন গণমাধ্যমকর্মীদের কাছে খবর পাওয়ার পর আমি নিজেই সেখানে যাচ্ছি।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম